Thursday, February 6, 2020
priyo toma shunte ki pao - প্রিয়তমা তুমি শুনতে কি পাও?
শান্ত দিঘীর জলে
একটা পাথর ছুড়ে মারলে,
যেমন নাচে দিঘী
তেমন আমায় নাচালে!
জীবন মাঝপথে বুকের কাছে টেনে নিয়ে
পুরোনো জামার মতো
আস্তাকুড়ে ছুড়ে ফেললে!
বুক পিঠ নেই যার
নিজেকে প্রমাণ করলে,
পোষাকের মতো করে
মন কে কেন বদলাও!
প্রিয়তমা---
তুমি শুনতে কি পাও?
এই বুকের তোপধ্বনি ব্যথা
এসে কমিয়ে দাও।
কোলাহল কুৎসিত মানুষেরই ভিড়ে
তুমিও তাদেরই একজন আপন নীড়ে!
প্রিয়তমা---
তুমি শুনতে কি পাও?
এই বুকের তোপধ্বনি ব্যথা
এসে কমিয়ে দাও।
দুষ্ট ক্ষত রেখে মনের মধ্যখানে
বুঝবেই বুঝবে সুখ নেই পলায়নে!
প্রিয়তমা---
তুমি শুনতে কি পাও?
এই বুকের তোপধ্বনি ব্যথা
এসে কমিয়ে দাও।
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment
Thank you