Thursday, February 6, 2020
eka eka jege jege - একা একা, জেগে জেগে (জ়েমস)
আমার স্মৃতির প্রলেপে
বাতাসের কান্নাতে
তুমি কথা দিয়েছিলে
নিশ্চুপ কোন রাতে!
যেখানে মেঘের মিছিলে
আকাশটা যায় ছেঁয়ে
এই ঝড়ের রাতে!
আমার প্রেমের চিঠিতে
পুরাতন কবিতাতে
তুমি দাগ কেটেছিলে
কিছু কিছু সংলাপে!
যতদূর মনে পরে
ভালবাসা ছিলো তাতে,
এই ঝড়ের রাতে!
সেই তুমি গিয়েছো চলে বহুদুরে
কেন কাটে এই রাত
একা একা, জেগে জেগে!
তোমার ভালবাসা আছে
আধো আলো আধাঁরীতে,
এই ঝড়ের রাতে!
এই ঝড়ের রাতে---
সেই ঝড় রয়েছে আজো
-এই রাতে!
কেন তবু এই বুক শূন্যতায়
ডুবে আছে---
আমার বুকের প্রলয়ে
আনকোরা অভিমানে,
এই ঝড়ের রাতে!
কবিতা যায়নিতো প্রেসে
সে কাগজ ছিঁড়ে গেছে,
হৃদয়ে প্রেমের কারনে
জীবনের প্রয়জনে-
তুমি স্মৃতি হয়ে রবে
ভালবাসা হতাশাতে,
এই ঝড়ের রাতে!
এই ঝড়ের রাতে!
ওওওওও---
এই ঝড়ের রাতে!
![]() |
| Add caption |
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment
Thank you