বাংলা লিরিক্স, বাংলা গানের লিরিক্স সম্ভার, ব্যান্ড গানের লিরিক্স, ছায়াছবির গানের লিরিক্স, জীবনমুখী গানের লিরিক্স, বাংলা হিট গান লিরিক্স, বাংলা গান লেখা, বাংলা বাউল গান লিরিক্স, James, Artcell Bangla lyrics, LRB, Tahsan

Thursday, February 6, 2020

borsha amar chukher priyo rithu - বর্ষা আমার চোখের প্রিয় ঋতু

No comments :
বর্ষা আমার চোখের প্রিয় ঋতু
তাইতো সদাই তোমায় ঘিরে
হচ্ছি আমি ভীতু!
কষ্ট আমার ভালোবাসার কাঁথা
না হলে কি তোমায় চেয়ে
পেতাম শুধু ব্যথা!
ইচ্ছে করলে নিতে পারো
আমার দেয়া নাম,
এর বদলে নাইবা দিলে
ভালোবাসার দাম।
মেঘে মেঘে কাটলো যখন বেলা
তখন দেখি চারিদিকে
তোমার অবহেলা!
সূর্য যখন কপাল জুড়ে টিপ
ভালোবাসার বন্দী শিবির
দূরের নিঝুম দ্বীপ।
ইচ্ছে করলে নিতে পারো
আমার দেয়া নাম,
এর বদলে নাইবা দিলে
ভালোবাসার দাম।
ছোট্ট জীবন যখন ছিল বিশাল
তুমি সে তো ভেঙেছিলে
আমার মনের দেয়াল!
হৃদয় যখন হারায় সুখের বলয়
চাওয়া পাওয়ার হিসেব কষা
শুধুই ব্যর্থ সময়।
ইচ্ছে করলে নিতে পারো
আমার দেয়া নাম,
এর বদলে নাইবা দিলে
ভালোবাসার দাম।
হো ও ও.. ভালোবাসার দাম।

borsha amar chukher priyo rithu - বর্ষা আমার চোখের প্রিয় ঋতু

borsha - বর্ষা আমার চোখের প্রিয় ঋতু
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ সন্ধি 
গীতিকারঃ তরুন

No comments :

Post a Comment

Thank you