Thursday, February 6, 2020
beduin ami ek moru poth er jatri - বেদুঈন আমি এক, মরুপথের যাত্রী
বেদুঈন আমি এক, মরুপথের যাত্রী
আলেয়ার পিছে ধাই
মরিচিকায় ফিরে তাকাই
ক্যাকটাসের কান্না শুনে
কেটে যায় রাত্রি আমার।
আলোর সঙ্গমে, ক্লান্ত বিকেলে
মেঘহীন আকাশে, জলন্ত সূর্যের
দীর্ঘ চুম্বনে---
বালুতে চিত্রানো গানে
মিষ্টিলু হাওয়া বয়
যেন একমুঠো শান্তি।
রাত জাগা একাকি চাঁদ
ফনি মনসায় দেয় টিপ
আমার কপালে দেয়নি
দেয়নি সে কোন টিপ
মায়ের ব্যর্থ আর্শিবাদ
তাই তপ্ত বালুচর লুকানো আবেগে
নিজেকে জড়াই আমি
অসীম শূন্যতায় মেলে
ভালবাসায় বেঁচে থাক প্রাণ দ্বীপ।
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment
Thank you