Wednesday, February 5, 2020
bebylioner besto pothe - ব্যাবিলনের ব্যস্ত পথে হারিয়ে ফেলেছি তোমার পায়ের নূপুর
ব্যাবিলনের ব্যস্ত পথে হারিয়ে ফেলেছি
তোমার পায়ের নূপুর,
প্রাচীন সেই শহরের আঙিনা জুড়ে ছিল
মায়াবী দুপুর!
সোনালী নূপুর পেয়ে যখন
তোমাকে দিলাম,
তোমার চোখের গভীর নীলে
হারিয়ে গেলাম, আমি!
ধন্যবাদে হেসেছিলে সুখের মৌনতায়।
তোমার ছবি বেচে আছে
ইতিহাসের অলিতে-গলিতে
স্মৃতির নীরব প্রহরে।
হারানো অতীতে তোমাকে হারিয়ে ফেলেছি,
সময়ের বুকে কান্না আমার
প্রদীপের মতো জ্বেলেছি!
আজো তোমাকে খুঁজে ফিরি
প্রতিটি প্রাচীন শহরে!
ইতিহাসের অলিতে-গলিতে
স্মৃতির নীরব প্রহরে।
ব্যাবিলনের ব্যস্ত পথে হারিয়ে ফেলেছি
তোমার পায়ের নূপুর,
প্রাচীন সেই শহরের আঙিনা জুড়ে ছিল
মায়াবী দুপুর।
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment
Thank you