Thursday, February 6, 2020
ar kuno hridoy venge (ferari) - আর কোন হৃদয় ভেঙ্গে (ফেরারি)
আর কোন হৃদয় ভেঙ্গে
তুমি পার হও যদি জীবনের নদী,
দেখতে পাবেনা তীরে তার ভরে আছে….
পাড় ভাঙ্গা কান্না
উদ্ভ্রান্ত ফেরারি অনন্ত….
তুমি হীন কেটে যাবে এ জীবন
একাকী জীবন….
কিছু না কিছু তো তবু পড়বে স্মরণ।
শঙ্খচিলের মত তুমি নীল আকাশে
দেখতে পাবেনা বিরহ শিশির লুকানো বাতাসে কত যে জীবন্ত।
ভুল করে মন যদি কাছে পেতে চায় আবার…
মনকে বোঝাবো তুমি নেই যে আমার।
যেন সুখে থাক আজীবন
থাকবো আমিও স্মৃতিতে মগন
কেন জানি মন মানে না বাঁধন…
ar kuno hridoy venge (ferari)
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ অনন্যা
সুরকারঃ জেমস
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment
Thank you