Tuesday, February 4, 2020
ami o adhar - আমি ও আধার Bangla lyrics
নিশ্চুপ এই রাতে, ছায়া-ছায়া এই ঘরে
শুধু আমি একা... আমি একা!
স্বপ্নিল সম্মোহনে, চেয়ে দেখি আকাশে
চাদর টেনেছে মেঘেরা!
ভেজা-ভেজা জোছনাতে দুঃখগুলো,
অচেনা লাগে!
অস্থিরতা বাড়তে থাকে, মনের অজান্তে
তখনি ভাবনাগুলো জড়ো হয় মনের গভীরে, একান্তে...
একাকীত্বের যন্ত্রণাতে, গিটারটা হাতে
মাঝে মাঝে মিড স্কেলে, কেন সূর নিজেই তুলি?
আবার নিজেই ভুলে যেতে চাই!
কবিতা লেখা হবে না সুরে...!
ও ও অগোছালো জীবনে, নষ্ট কবিতার মত
কিছু স্মৃতি থেকে যায়, যাকে কষ্ট বলা যায় না
আবার না বলেও পারিনা!
না পাওয়ার মাঝখানে... না পাওয়ার...
কষ্টটা একাকার, নিভৃতে গোপনে
জমানো দুঃখটা বেরিয়ে আসতে থাকে...!
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment
Thank you