Wednesday, February 5, 2020
amar praner shohor amar dhaka - আমার প্রাণের শহর আমার ঢাকা
ফ্র্যাংকফ্রুট লন্ডন প্যারিস থেকে
অটোয়া জেনেভা সিডনি হয়ে
কায়রো টোকিও রোমে
থেকেছি মস্কোতে রাংকাজে,
শুধু একটি ছবি চোখে
হৃদয়ের মানসলোকে
রয়েছে আঁকা---
আমার প্রাণের শহর'
আমার প্রাণের শহর'
আমার ঢাকা।
মিসিসিপির পাড়ে আগুন জ্বেলে
মার্কিন জ্যাজ শুনেছি,
মোজার্ট বিটোফেন পিয়ানোতে
স্বপ্নের ঋত বুনেছি
আল্লাহ----- হায় আল্লাহ
আযানের সুর ছাড়া সবকিছু
সবকিছু লেগেছে ফাঁকা-
আমার প্রাণের শহর'
আমার প্রাণের শহর'
আমার ঢাকা।
অনাহারে থাকা মানুষের মুখ
কোথায় এমন হাসে!
কোথায় আকাশ ছাউনি হয়ে
রাত্রি নিয়ে আসে।
আল্লাহ---- হু'আকবার আল্লাহ
জীবন এখানে কোলাহলে মুখরিত
রিকশার তিনটি চাকায়
আমার প্রাণের শহর'
আমার প্রাণের শহর'
আমার ঢাকা।
amar praner shohor amar dhaka
শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ জেল থেকে বলছি
সুরকারঃ জেমস
গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment
Thank you