বাংলা লিরিক্স, বাংলা গানের লিরিক্স সম্ভার, ব্যান্ড গানের লিরিক্স, ছায়াছবির গানের লিরিক্স, জীবনমুখী গানের লিরিক্স, বাংলা হিট গান লিরিক্স, বাংলা গান লেখা, বাংলা বাউল গান লিরিক্স, James, Artcell Bangla lyrics, LRB, Tahsan

Sunday, February 2, 2020

Shei tumi keno eto ochena hole - সেই তুমি

No comments :
সেই তুমি কেন এত অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি,
কিভাবে এত বদলে গেছি এই আমি,
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।
কতরাত আমি কেদেছি, বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।।

যতবার ভেবেছি ভুলে যাবো, আরও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি, ভুলে যেতে আামি পারিনা
তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ।


cholo bodle jai - চল বদলে যাই - সেই তুমি


cholo bodle jai - চল বদলে যাই
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
ব্যান্ডঃ এল.আর.বি
অ্যালবামঃ ফেরারী মন
ব্যান্ডঃ LRB
শিল্পীঃ Ayub Bachchu

No comments :

Post a Comment

Thank you