বাংলা লিরিক্স, বাংলা গানের লিরিক্স সম্ভার, ব্যান্ড গানের লিরিক্স, ছায়াছবির গানের লিরিক্স, জীবনমুখী গানের লিরিক্স, বাংলা হিট গান লিরিক্স, বাংলা গান লেখা, বাংলা বাউল গান লিরিক্স, James, Artcell Bangla lyrics, LRB, Tahsan

Monday, February 3, 2020

Moddo raat er daak pion - মধ্যরাতের ডাকপিয়ন

No comments :
একা-একা দাঁড়িয়ে থেকো স্বপ্নের বেলকনিতে
দুষ্টু বালকের মত হেসে খেলে রাত ঘুমালে
জ্বলে-জ্বলে যখন ক্লান্ত হবে
রাজপথে নিঃসঙ্গ নিওন
তখন তোমার কাছে আনবে চিঠি
মধ্যরাতের ডাকপিয়ন
মধ্যরাতের ডাকপিয়ন!

শেষ ট্রেনের হুইসেল যখন অতিতে হারিয়ে যায়
আমার গল্প মৌনতায় নিরব ভাষা পায়
তোমার খোলাচুলে খেলবে জোনাকিরা আঁধার ভেবে
আমার সৃষ্টি তোমাকে আপন করে নেবে
মধ্যরাতের ডাকপিয়ন
মধ্যরাতের ডাকপিয়ন!

কবরের বুনোঝোপে যখন বাতাস
চুপচাপ দাঁড়িয়ে রবে নিশাচর পাখিদের কান্নায়
স্মৃতি সুখতারা হবে
হারানো পৃথিবীর হারানো সুরে
নীলাভ মিলনমেলা
তোমার কাছে আনবে চিঠি
মধ্যরাতের ডাকপিয়ন!
মধ্যরাতের ডাকপিয়ন!

মধ্যরাতের ডাকপিয়ন!
একা-একা দাঁড়িয়ে থেকো স্বপ্নের বেলকনিতে
দুষ্টু বালকের মত হেসে খেলে রাত ঘুমালে
জ্বলে-জ্বলে যখন ক্লান্ত হবে
রাজপথে নিঃসঙ্গ নিওন
তখন তোমার কাছে আনবে চিঠি
মধ্যরাতের ডাকপিয়ন
মধ্যরাতের ডাকপিয়ন!


Moddo raat er daak pion - মধ্যরাতের ডাকপিয়ন

টাইটেল: মধ্যরাতের ডাকপিয়ন
অ্যালবাম: স্ক্রু ড্রাইভার
রিলিজ: ১৯৯৫

No comments :

Post a Comment

Thank you