Wednesday, February 5, 2020
Joto durey jao - যতদূরে যাও, বন্ধু আমার
যতদূরে যাও, বন্ধু আমার
মনে রেখো, ছায়া হয়ে রবো
তোমারই পাশে,
সুর হয়ে যাবো বেজে
দু'হাতের কঙ্কণে!
মেঘেদের রং নিয়ে
ছুঁয়ে যাবো নীল টিপে,
রাতেরই আঁধার হয়ে
রয়ে যাবো ঐ চুলে!
যত দূরে যাও-
যত সুরে গাও, বন্ধু আমার
যেনে নিও, জীবনের এই পথে
বেজে যাবো গান হয়ে!
প্রভাতের আলো মাঝে
সূর্যের সাথী হয়ে
ধুলোমাখা পথে
মিশে যাবো তোমার মাঝে!
বয়ে যাওয়া বাতাসে
মাতাবো এই সুরে!
যত দূরে যাও-
এঁকেছি ছবি বিষাদের তুলিতে
যতো দূরে যাবে তুমি-
সাথে রবো আমি,
যতো দূরে যাবে তুমি
ওই আমি রবো তোমার পাশাপাশি গো!
ওই আমি ধুলোমাখা পথে পথে
মিশে যাবো তোমার মাঝে গো!
ওই আমি বয়ে যাওয়া বাতাসে
মাতাবো এই সুরে!
যত দূরে যাও-
Joto durey jao
Artist: James
Album: Best Of James
মিক্সড অ্যালবাম: তারকামেলা
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment
Thank you